বিএনপিকে আগামি নির্বাচনে অংশ নিতেই হবে— তা না হলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি'র নিবন্ধন থাকবে না— বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার কুমিল্লা নগরীর শাসনগাছা রেল ওভারপাস নির্মাণ কাজের পরিমর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপিকে হুমকী দিচ্ছে এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে হুমকি দেয়ার তথ্য প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘীতে আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয় উদ্বোধন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিএনপির কথা বলে কোন লাভ নেই।
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনকে পরিচালিত করবে বলেও এ সময় বলেন মন্ত্রী।
বিগত নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, ভবিষ্যতে তা করবে না বলে, এসময় আশাবাদ ব্যাক্ত করেন তোফায়েল আহম্মেদ।