জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

নির্বাচনকে কেন্দ্র করে নয় ও হয়রানিও করতে নয়— যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিতি পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢেলে সাজানো হয়েছে পাসপোর্ট অফিসকে। দালালদের বিদায় করা হয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ই পাসপোর্ট চালু করা হয়েছে। বাংলাদেশেও ই পাসপোর্ট চালু করা হবে।

পরে সংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে যাওয়ার পর পুলিশ ভেরিফিকশন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতেও পুলিশের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে রাইফেল ভেঙ্গে ফেলা হয়েছে। শুধু সন্ত্রাসীদের খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানাক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি টিপু মুন্সী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ