বাংলাদেশে যথারীতি নির্বাচন হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্থানীয় সময় শুক্রবার রাতে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মানুষ এখন বেশি নির্বাচনমুখী হচ্ছে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী।
এদিকে, কলকাতা বইমেলায় আয়োজিত বাংলাদেশ দিবসে যোগ দিতে কলকাতায় যান। সেখানে অপসংস্কৃতি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতি যোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: