বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিএনপি নেতাদের হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।
বিএনপির কোনো উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় উদ্ভুত পরিস্থিতিতে কখন কি করতে হবে সেটা তখনই সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, বিএনপি নেত্রীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নানাভাবে উত্তেজনা ছড়াচ্ছে দলটির নেতারা। বলেন, কোনো ফাঁদে পা দেবে না আওয়ামী লীগ।
গোপনে দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারাকে বাদ দিয়ে বিএনপি, খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানিয়ে দিয়েছে এ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে আন্দোলনের ডাক— এদেশে সফল হবে না।
এর আগে সমাবেশে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কোনো সহিংসতা সহ্য করা হবে না।
ষড়যন্ত্র চলছে—জানিয়ে আওয়ামী লীগ নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।