জাতীয়

খালেদার রায়, প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ: ডিএমপি

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে ঘোষণাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনা জারি করেন।

আর ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে রাজধানীর কোথাও সভা-সমাবেশ বা রাস্তা অবরোধ করে জমায়েত না হওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

পরিস্থিতি বিবেচনায় ওইদিন ভোর ৪টা থেকে ডিএমপি এলাকায় সব ধরনের লাঠি, ধারালো অস্ত্র, বিস্ফোরক ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে রাস্তায় যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোনো ধরনের মিছিল করা যাবে না বলেও জানানো হয়।

নির্দেশনায় তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারি কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নের অপপ্রয়াস চালাচ্ছে। ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করছি।

যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনো ধরনের মিছিল করা যাবে না মর্মে ঘোষণা করছি।’

ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান।

নিরাপত্তার কারণে রাজধানীতে ঢোকার প্রত্যেকটি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ