বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা করলে তা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করলে জানমালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ নয় তারাই কাজ করবে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা জানান।
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: