জাতীয়

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে দেশ গঠনে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও অর্জিত জ্ঞান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখছে।

এর আগে সেনাবাহিনীর ১৩৬ গ্রাজ্যুয়েটসহ বিভিন্ন বাহিনীর ২৬৬ অফিসারকে সনদ তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী তার ভাষণে সশস্ত্র বাহিনীর নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেমন নানা উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে, তেমনি দেশ গঠনেও ভূমিকা রাখছে।

তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। উল্লেখ করেন দেশের উন্নয়নে সরকারের কর্মসূচির কথাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ