দেশে চিকিৎসার নামে অতি মুনাফা ও কমিশনভিত্তিক বাণিজ্যের প্রসার ঘটছে— প্রসার ঘটছে প্রতারণা নির্ভর চিকিৎসা ব্যবস্থার।
বুধবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর গবেষণা প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদেরকে অপ্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়া, প্রয়োজন না থাকলেও শুধু বাড়তি মুনাফার জন্য প্রসূতি মায়েদের সিজার করা— রোগীদেরকে অপ্রয়োজনীয় অসুধ কিনতে বাধ্য করা সহ সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আর এসবের পেছনে রয়েছে কমিশন বাণিজ্য।
বেসরকারি চিকিৎসা সেবায় এসব অনিয়মে যথাযথ তদারকির জন্য আইনেরও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে প্রতিবদনে দাবি করা হয়েছে। এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে স্বার্থের দ্বন্দ ও রাজনৈতিক প্রভাবকে।
এ চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষ জিম্মি আর আর্থিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।