জাতীয়

খালেদার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে যেভাবে রাখার আদেশ হবে সেভাবেই রাখা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার রায় ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কামাল বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, সেটা আদালতের বিষয় তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে এজন্য সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছে।

খালেদার রায়কে কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় চলছে –এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আটক করা হচ্ছে না।

অনেককে আটকই করা হয়নি যেমন হাবিব-উন-নবী সোহেলকেও আটক করা হয়নি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ নিয়ে দেখেছি, তারা তাকে আটক করেনি তিনি নিজেই আত্মগোপনে থাকতে পারেন।

গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়িবহরের মিছিল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে তারা সবাই এনপি নেতাকর্মী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে বলেন মন্ত্রী।

এ চারজন হলেন- ঝালকাঠির নলছিটির মাসুম বিল্লাহর ছেলে মামুন খান, চাঁদপুরের হাজীগঞ্জের আবদুল কাদেরের ছেলে রুহুল আমিন, ঢাকার আবদুল মালেকের ছেলে হারুনর রশিদ ও কিশোরগঞ্জের শফি আহমেদের ছেলে ইশতিয়াক আহমেদ নাসির।

এদের মধ্যে মামুন ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, রুহুল আমিন ঢাকার ৯৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, হারুন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নাসির ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ