জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে রয়েছেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীর কাকরাইল মোড়ে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ছুড়েছে ফাঁকা গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে। আটক করা হয়ে অনেককে।
এর আগে খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে মগবাজার এলাকায় এলে শত শত নেতাকর্মী সেখানে যুক্ত হন। এ সময় রাস্তার পাশেও অনেকে দাঁড়িয়ে ছিলেন। নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে যুক্ত হন। খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে এগোতে থাকেন নেতাকর্মীরা।
কড়া নিরাপত্তার মধ্যে নেতাকর্মীদের আটকানো যায়নি। গাড়িবহর সাতরাস্তা মোড় পেরিয়ে এফডিসি মোড়ে পৌঁছালে প্রথমে কিছু নেতাকর্মী গাড়িবহর ঘিরে ধরে। পরে মগবাজার এলাকায় গেলে আরো বেশি সংখ্যাক নেতাকর্মী বহরে যোগ দেয়।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে এ মামলার অপর দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়। এ মামলায় মোট আসামি ছয় জন।
তাদের মধ্যে তিন জন পলাতক। এই ৩ জন হলেন : বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।