জাতীয়

ইতালি-ভ্যাটিকান সিটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ইতালি ও ভ্যাটিকান সিটিতে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

১২ থেকে ১৪ ফেব্রুয়ারি হবে তার এ সফর। সেখানে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট-আইএফএডি' র ৪১তম সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ইতালি ও ভ্যাটিক্যান সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

এএইচ মাহমুদ আলী বলেন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট-আইএফএডি'র প্রেসিডেন্ট গিলবার্ট এফ হোংবোর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৩ ফেব্রুয়ারি শেখ হাসিনা সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিল সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও সাফল্যের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

গ্রামীণ যুব শক্তির উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিনিয়োগের ওপরও বক্তব্যে জোর দেবেন তিনি।

এর আগে ১২ ফেব্রুয়ারি শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে সরকারি সফরে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সফরসঙ্গী হচ্ছেন।

এদিকে সদ্যঘোষিত বিএনপি চেয়ারপার্সনের দুর্নীতি মামলার রায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে, এই রায়ের কোনো প্রভাব কূটনৈতিক অঙ্গনে পড়বেনা বলে পররাষ্ট্র মন্ত্রী জানান।

আগামী ১১ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ