জাতীয়

কাউকে বাদ দিয়ে আগামী নির্বাচন নয়: নাসিম

 মো. নাসিম
মো. নাসিম

কাউকে বাদ দিয়ে আগামী নির্বাচন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তারা বলেন, প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করে না— এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে রায় সেটি জনপ্রত্যাশিত রায়।

তিনি বলেন, রায়ে সরকারের হাত থাকলে আগের মেয়াদেই সাজা হতো খালেদা জিয়ার।

শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সমিতির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, সত্যিকারের রাজনীতিবিদরা জেলকে ভয় পান না।

তিনি বলেন, রায়ে কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতেই পারেন— আর কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়েই আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।

এর আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ইতিহাসের মাইলফলক বলে মন্তব্য করেন।

এতে সরকারের কোনো হাত নেই— সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ