বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ রায় দুর্নীতিপ্রবণ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্টাকশন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজনীতিবিদদের জন্য কারাবরণ অনুসঙ্গ—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করলে জেল-জুলুম মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের রাতে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে যে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: