জাতীয়

ইতালির উদ্দেশে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট-আইএফএডি' র ৪১তম সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি হবে তার এ সফর।

রোববার সকাল ১০টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার তিন বাহিনী বিদায় জানান।

সম্মেলনে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন। সফরকালে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

জানা গেছে, দুবাইয়ে যাত্রা বিরতি করে স্থানীয় সময় রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রোমের ফুইমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন তিনি। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তাকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

পরদিন শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ভ্যাটিকান সিটি সফর করবেন। সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গেও বৈঠক করবেন।

সফরে তৃতীয়দিন শেখ হাসিনা আইএফএডি'র ৪১তম গভর্নিং কাউন্সিল সভা অংশ নেবেন। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও সাফল্যের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

গ্রামীণ যুব শক্তির উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিনিয়োগের ওপরও বক্তব্যে জোর দেবেন তিনি।

একইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেবেন।

বুধবার প্রধানমন্ত্রী ইতালি ছাড়বেন। আবুধাবি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ