কারাগারে প্রথম শ্রণির বন্দীর মর্যাদাই পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, তার সামাজিক অবস্থানে বিবেচনা করে আদালতের নির্দেশ অনুসারে আরো সুবিধা দেয়া হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের করাদণ্ড দেয় বিশেষ আদালত।
এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকী ৫ জনকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: