দুর্নীতি দমন কমিশন-দুদকের শুভেচ্ছা দূত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার সকালে দুদক কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
এ চুক্তির ফলে, দুদকের দুর্নীতি বিরোধী সকল কার্যক্রমে সাবিক আল হাসান অংশ গ্রহন করবেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও তিনি কাজ করবেন।
আগামী প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ রেখে যাওয়ার জন্য দুদক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দেশ থেকে দুর্নীতি নির্মুল করতে তরুন সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: