সাশ্রয়ী মুল্যে গ্রাহকদের বিদ্যুৎ দেয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার দুপুরে রাজধানীতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, উন্নত বিশ্ব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা বিদ্যুতের উৎপাদন ও বিতরণ ব্যয় কমিয়ে নিয়ে এসেছেন। কিন্তু বাংলাদেশ এখনও এসব প্রযুক্তি ব্যবহার করতে পারছে না। যে কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো সম্ভব হচ্ছে না।
আবার বিতরণ ব্যবস্থায়ও যথেষ্ট ঘাটতি আছে— জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সঞ্চালন লাইনের দুর্বলতার কারণে যে পরিমান বিদ্যুতের অপচয় হচ্ছে আর এর জন্যও গ্রাহকদের অতিরিক্ত বিল দিতে হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: