সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতি কিংবা ব্যর্থতা নেই— বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া করছে র্যা ব। এ পরীক্ষার রির্পোট এলেই খুনের বিষয়ে আরও অগ্রগতি জানা যাবে। শিগগিরই এর একটা ফলাফল পাওয়া যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: