জাতীয়

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে ভ্যাটিক্যান সফরে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-আইএফএডি'র গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার তিনি ভ্যাটিক্যান সিটি সফর করবেন। এ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন।

রোববার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-আইএফএডি'র বা ইফাদের গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও সাফল্য তুলে ধরবেন।

ইতালী সফরের দ্বিতীয় দিনে ক্যথলিক ধর্মাবলম্বীদের অধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকাল দশটায় ইতালির রাজধানী রোম থেকে ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্টাডিক গার্ড অব অনার দেয়া হয়।

সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইটরো পারোলিনের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট-আইএফএডি'র প্রেসিডেন্ট গিলবার্ট এফ হোংবোর আমন্ত্রণে ইতালির রোমে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমের লিউনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি।

এদিন সন্ধ্যায় শেখ হাসিনা আইএফএডি'র ৪১তম গভর্নিং কাউন্সিল সভা অংশ নেবেন। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। এতে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও সাফল্যের বিষয় তুলে ধরবেন শেখ হাসিনা। গ্রামীণ যুব শক্তির উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিনিয়োগের ওপরও বক্তব্যে জোর দেবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেবেন।

বুধবার দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী ইতালি ছাড়বেন। আবুধাবি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ