মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তা জনসম্মুখে প্রকাশ করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।
এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসালয়কেও কাজে লাগানো হবে। এক বছরে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ডাকাতি, খুন ও অপহরন উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। সরকার এখন গুরুত্ব দিচ্ছে মাদকের ওপর।
মন্ত্রিসভা আরো বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া মাদক ব্যবসায়ীর তালিকার ভিত্তিতে ৮৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরমধ্যে ১৮৮ জন কারাগারে রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: