জাতীয়

ভাষার শুদ্ধ চর্চার শিক্ষক বাংলাদেশ বেতার: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বাংলাদেশ বেতার বহুমাত্রিক সম্প্রচার কেন্দ্র—এখানে বাংলা ভাষা শুদ্ধ চর্চার শিক্ষক এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, শুদ্ধ উচ্চারণে বাংলা কথনের প্রচার কেন্দ্র এই বাংলাদেশ বেতার স্বাধীনতা যুদ্ধে শব্দ সৈনিক হিসেবেও ভূমিকা রেখেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় অফিসের সামনে আন্তর্জাতিক বেতার দিবস উপলক্ষে র্যা লির আগে এ কথা বলেন তিনি।

‘ক্রীড়াঙ্গনে বেতার’- এ প্রতিপাদ্যকে ধারণ করে পালিত হচ্ছে বেতার দিবস।

ইনু বলেন, বাংলাদেশ বেতার একটি প্রাচীন সম্প্রচার কেন্দ্র— বাংলাদেশ বেতার খেলার মাঠ থেকে কোটি কোটি জনগণের সংযোগ ও সম্পর্ক স্থাপনকারী প্রধান মাধ্যম।

মাঠের খেলা সরাসরি সম্প্রচার এবং মাঠের খবর প্রচারের মধ্য দিয়ে খেলাধুলার সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বেতার বলে জানান তিনি।

শুদ্ধ উচ্চারণে বাংলা কথনের প্রচার কেন্দ্র বাংলাদেশ বেতার— যাপিত জীবনের প্রতিচ্ছবি এ বেতার একইসঙ্গে বিনোদনের ফোয়ার বাংলাদেশ বেতার বলেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠযোদ্ধা বা শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রচার কেন্দ্র এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণের বাণী সম্প্রচার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার।

পরে র্যা লি করা হয় সেখানে উপস্থিত ছিলেন তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ