জাতীয়

খালেদাকে কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কামাল বলেন, খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্টের বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হচ্ছে তা সঠিক নয়।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।

এছাড়া তার বিরুদ্ধে শাহাবাগ থানায় দায়ের করা বড়পুকুরিয়া কযলা খনি দুর্নীতি মামলা ও তেঁজগাও থানায় দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা রয়েছে। এদুটি মামলায় তার বিরুদ্ধে পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে— তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তিনি যদি ওইসব মামলায় নিয়মিত হাজিরা দেন তাহলে আর তাকে গ্রেপ্তার দেখানো লাগবে না বলেন কামাল।

এর বাইরে তাকে আর কোনো মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখানোর বিষয়টি আমলে নেয়া হয়নি—এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শেষের দুটি মামলার পরবর্তী তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি ও ৪ মার্চ। এসব মামলায় হাজিরা দেয়ার বিষয় জেল কর্তৃপক্ষেরও নির্ভরশীল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ