বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের জন্য তারেক রহমানই যথেষ্ট বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর কুড়িলে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্ত হওয়ার বিষয় আদালতের সিদ্ধান্ত--এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে সরকারের কোনো হাত নেই।
তবে সরকার বিএনপির মতো বড় রাজনৈতিক দলের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে বলেও জানান তিনি।
এছাড়া বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না বলেও মন্তব্য করে কাদের বলেন, আন্দোলনের ডাক দিয়ে নেতারাই রাজপথে থাকে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: