জাতীয়

কেন্দ্রীয় কারাগারেই খালেদা জিয়া থাকবেন: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব সুযোগ সুবিধাই পাচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এখান থেকে তাকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখতেই রায়ের অনুলিপি দিতে দেরি হচ্ছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। পুরোনো কেন্দ্রীয় কারাগারে যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে তা অস্বাস্থ্যকর ও নিরাপদ বলেও অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় কারাগার সবচেয়ে নিরাপদ— এখানকার পরিবেশ মোটেও অস্বাস্থ্যকর নয়। যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে সেটি একটি নতুন বিল্ডিং যেটি বাচ্চাদের ডে কেয়ার সেন্টার ছিল।

এদিকে, কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে পুরোনো কারাগারের জেলার বরাবর আবেদন করেন তার ৭ ব্যক্তিগত চিকিৎসক।

কারাগারের বাইরে বেশ কিছুক্ষণ অবস্থানের পর অনুমতি না পেয়ে তারা ফিরে যান।

সরকারের চাপেই কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার সঙ্গে তাদের দেখা করতে দেয়নি বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ