রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সিলেট পৌঁছেছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো সিলেট গেলেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ২টার পর সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রথমে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর মাজার জিয়ারত করেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে একদিনের সফরে সিলেট এসেছেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এতে এক হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট যোগ দেন। বিকেল ৫টায় ঢাকা ফিরে আসবেন রাষ্ট্রপতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: