২০১৭ সালে কর্মসংস্থান হয়েছে ৩৭ লাখ মানুষের—বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তবে নিরাপদ ও ভাল কর্মসংস্থানের স্থবিরতা নিয়ে— পরিসংখ্যান ব্যুরোর হিসাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, জিডিপি'র প্রবৃদ্ধির হার নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন থাকলেও এ ক্ষেত্রে বিবিএসের হিসেবকেই সঠিক। শিক্ষা, রাজস্ব ও দেশের আর্থিক খাতের সংস্কার করাকে আগামী দিনের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ।
রেমিট্যান্স রপ্তানির ও রাজস্ব আদায়ের ইতিবাচক ধারার কারণে, আগামীতে অর্থনীতির প্রবৃদ্ধির গতে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী।
দেশে প্রবৃদ্ধি হচ্ছে তবে সে অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না— সংবাদ সম্মেলনে এসব অভিযোগ নাকচ করে দিয়ে মুস্তফা কামাল বলেন, গত বছর দেশে নতুন কর্মসংস্থান হয়েছে ১৪ লাখ লোকের। বিদেশে গেছে ১০ লাখেরও বেশি।
তিনি আরো বলেন, আর অবৈতনিক থেকে এখন বেতনভোগীতে রুপান্তরিত হয়েছে আরো ১৩ লাখ। দিনে কমপক্ষে ১ ঘণ্টা কাজ করে এমন লোককেও এ কর্মসংস্থানের তালিকায় রাখা হয়েছে।
এদিকে, পরিকল্পনা মন্ত্রীর এসব তথ্যের পরও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, দেশে ভাল মানের নিরাপদ কর্মসংস্থান হচ্ছে না।
সংবাদ সম্মেলনে বিবিএসের এ হিসেবের মান নিয়েই প্রশ্ন তুলে পরিকল্পনা মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিবিএসের এ হিসেবের মানদণ্ডও পরিবর্তন প্রয়োজন। সরকার যে উন্নয়নের দাবি করছে- তার সুফল সবার কাছে পৌঁছচ্ছে না। তাই জিডিপির প্রবৃদ্ধির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তবে এ ক্ষেত্রে বিবিএসের হিসেবের সঙ্গ শতভাগ একমত পরিকল্পনা মন্ত্রী। দেশের শিক্ষা, রাজস্ব ও আর্থিক খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে— আগামীতে অর্থনীতি আরো শক্তিশালী অবস্থানের দিকেই যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।