জাতীয়

৩২ ধারা, সাংবাদিকদের উদ্বেগ পূর্ণাঙ্গ আইনে দূর হবে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে গণমাধ্যমকর্মীদের যে উদ্বেগ রয়েছে তা পূর্ণাঙ্গ আইনে দূর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আইনটি এখও চূড়ান্ত হয়নি গণমাধ্যমকর্মীদের এ নিয়ে যদি কোনও উদ্বেগ থাকে তাহলে তা সুপারিশ আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাতে আহ্বান জানিয়ছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে টেলিভিশন ও সংবাদপত্র মালিকদের সঙ্গে একমত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী দিনে রাজনীতি ও গণমাধ্যম যাতে একে অপরের সহযোগিতায় নিরপেক্ষভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

সমসাময়িক বিষয় নিয়ে টেলিভিশন ও সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা।

রাজনধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠকে গণমাধ্যমের নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।

আলোচনায় ভবিষ্যত রাজনীতি আসছে নির্বাচন এবং সেসব পরিস্থিতিকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গেও। এছাড়া গণমাধ্যমেরও নানা সমস্যার কথা তুলে ধরা হয় বৈঠকে।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের যে উদ্বেগ রয়েছে তা দূর হচ্ছে।

আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন আইনে গণমাধ্যমের যে উদ্বেগের বিষয় রয়েছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরতে। আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যমের একসঙ্গে কাজ করার কথা।

আর টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান জানিয়েছেন, গণমাধ্যমের অবস্থানের কথা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ