জাতীয়

প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আন্দোলনে অক্ষমতার কারণে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালত অবমাননা করছে বলে এ অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ালে কিংবা সরে দাঁড়ানোর অজুহাত দেখালে সরকারের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

কাদের আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন করতে চায়।

খালেদাকে নির্বাচন থেকে সরাতে এই রায়-বিএনপি নেতাদের এ বক্তব্যে তিনি বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না, আসলে বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।’

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করেনি, এটা হবে না তা বিএনপি ভাবেনি এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।

খালেদা জিয়ার গ্রেপ্তারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে এটা তাদের মনে রাখতে হবে— এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ