চা বাগানে কর্মরত শ্রমিকদের কল্যাণে নজর দিতে বাগান মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বাংলাদেশ চা প্রদর্শনী- ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, চা শ্রমিকরা যেন উন্নত পদ্ধতিতে চা চাষের পাশাপাশি চা আহরণ করতে পারেন— সে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
চায়ের উদপাদন বৃদ্ধি—বহুমুখীকরণ ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় চা-শ্রমিকদের উন্নত আবাসনের পাশাপাশি তাদের জীবনমান বৃদ্ধির ওপরে গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া চা শিল্পের উন্নয়নে মালিক-শ্রমিকদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: