জাতীয়

না ফেরার দেশে গরীব সাংসদ ইউসুফ

মোহাম্মদ ইউসুফ
মোহাম্মদ ইউসুফ

মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ ইউসুফ (৬৯) আর নেই।

রোববার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদ ইউসুফের ভাই মোহাম্মদ সেকান্দর বলেন, ‘আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। মরদেহ সিএমএইচে আছে। দাফনের ব্যাপারে আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সাংসদ নির্বাচিত হন। একসময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯১ সালে তিনি সিপিবি থেকে তৎকালীন আটদলীয় জোটের প্রার্থী ছিলেন। সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি যোগ দেন আওয়ামী লীগে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ চিরকুমার ছিলেন। তার কোনো অর্থবিত্ত ও সম্পদ নেই। তিনি ‘গরিব সাংসদ’ হিসেবে পরিচিত। আর্থিক সংকটের কারণে জীবনের দীর্ঘ সময় তিনি কষ্টে জীবন যাপন করেছেন। মফস্বল এলাকায় ছোট ভাইয়ের ছোট একটি চায়ের দোকানই ছিল পুরো পরিবারের সম্বল। তাই চিকিৎসার কোনো সুযোগ হয়নি বর্ষীয়ান এই রাজনীতিবিদের।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেন চট্টগ্রামের একজন সাংবাদিক। পরে বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেয়ার ব্যবস্থা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৭ জানুয়ারি চট্টগ্রামের সিভিল সার্জন রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ি থেকে মোহাম্মদ ইউসুফকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। ৯ জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তিনি মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ