জাতীয়

বস্তা দেয়া হচ্ছে হিমাগারে: পাট সচিব

ছবি নাই
ছবি নাই

পাটের ব্যবহার বাড়াতে বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজিএমসির কাছ থেকে সাড়ে দশ কোটি বস্তা কিনতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

রোববার সকালে সচিবালয়ে বিজিএমসির সচিব মুহাম্মদ সালেহউদ্দীন এবং বিসিএসএ'র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় বিসিএসএয়ের চাহিদা অনুযায়ী বিজিএমসি চলতি বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ৪৪৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পাটের বস্তা দেবে। ৬০০ গ্রাম ওজনের প্রতিটি বস্তার দাম ধরা হয়েছে ৪২ টাকা।

এ সময় পাট সচিব ফয়জুর রহমান চৌধুরী জানান, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধির জন্য হিমাগারে বস্তা দেয়া হচ্ছে। এতে করে মানুষ পাট ব্যবহারে আগ্রহী হবে।

আর বিজিএমসি চেয়ারম্যান জানান, বিজিএমসি এখন ২৮৫ ধরনের পাটপণ্য দেশে বিদেশে বিক্রি করে। তারপরেও প্রতিষ্ঠানটি লোকসান গুণছে। অন্যদিকে দেশীয় বাজারে পাটের ব্যবহার এখনও শতভাগ নিশ্চিত করা যায়নি। পরিবেশ সম্মত এই পণ্যের ব্যবহার বাড়াতেই দেশের ৪১৬টি হিমাগারে পাটের বস্তা দেয়া হলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ