আদালতের সিদ্ধান্তে খালেদা জিয়ার যোগ্যতা না থাকলে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কোন সুযোগ সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ, বিদেশি ফেরারী আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ আবারো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: