জাতীয়

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশে পালন করছেন দেশবাসী— বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বায়ান্নর বীর ভাষাশহীদদের। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ১৪ দলের নেতা, বিরোধী দলের নেতা ও তিন বাহিনীর প্রধান। বরাবরের মতো এবারও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সভানেত্রী শেখ হাসিনা দলের নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপরে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এছাড়া শহীদ বেদীতে ফুল দেন ১৪ দলের নেতারা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ; ঢাকার দুই সিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

তিন বাহিনীর পক্ষে পুষ্পার্ঘ্য অর্পন করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মাতৃভাষার জন্য আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও।

শ্রদ্ধা জানান ভাষা সৈনিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর স্মৃতির মিনারে নামে সর্বস্তরের জনতার ঢল। একে একে চলে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানাতে থাকে বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ