জাতীয়

শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা

শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা
শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় শহীদ বেদীতে ফুল দিয়ে ৫২'এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী দল ও সংগঠন।

ফুল হাতে ব্যক্তিগতভাবেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা বয়সের মানুষ। শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসে সকলের মুখে আবারও দাবি, সর্বস্তরে বাংলার প্রচলন আর এ ভাষার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।

একুশের প্রথম প্রহর শুরুর অনেক আগে থেকেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রবেশের বিভিন্ন পয়েন্টে ভীড় করতে থাকে সাধারণ মানুষ। লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষা, তবুও কমতি নেই শ্রদ্ধা আর ভালবাসা জানানোর ইচ্ছায়।

সর্বসাধারণের জন্য খুলে দেয়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে নামে জনতার ঢল। শ্রদ্ধা জানাতে শুরু হয় সবার পুস্প নিবেদন। ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয় কেন্দ্রিয় শহীদ মিনার।

শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে ৫২ চেতনা পৌঁছে দেওয়া যাবে বলে মনে করেন তারা।

বাবার কাঁধে চড়ে, মায়ের কোলে করে ফুল হাতে এসেছে অনেক শিশু। ইতিহাস হয়তো জানা নেই তাদের তবু ভালোবাসা আছে বাংলা ভাষা আর ভাষা শহীদের প্রতি।

বাংলা ভাষার বিকৃত ব্যবহারের সমালোচনা করেন অনেকে বলেন, জাতি হিসেবে আমাদের প্রয়োজন বাংলা ভাষাকে সঠিক ভাবে ব্যবহার করা। অন্যান জাতির সামনে নিজের ভাষাকে তুলে ধরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ