বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করাই সরকারের পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
অশুভ শক্তিকে পরাজিত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান কাদের।
এ সময় তিনি বলেন, ভাষা আন্দোলনে শহীদদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির মাধ্যমে সার্থক হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: