জাতীয়

ভারতের প্রকৃত বন্ধু আ’লীগ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগই ভারতের প্রকৃত বন্ধু— আর বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প যারা তারা পাকিস্তানের বন্ধু।

আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে আগামীতে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর জন্য সমস্যা হতে পারে বলে সতর্ক করে দেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে রাজধানীতে বাংলাদেশ-ভারত মিডিয়া সংলাপের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদের মধ্যেই তিস্তা চুক্তি সম্পাদনেরও তাগিদ দিয়ে ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতেও তিনি ভারতের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ-ভারতের মিডিয়া ডায়ালগের সমাপনী দিনে দু'দেশের সাংবাদিক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে আর্থিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নে এ আলোচনা ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

ভারত যেন বাংলাদেশে তাদের বন্ধু চিনতে ভুল না করে অনুষ্ঠানে সে বিষয়ে সতর্ক করেন ওবায়দুল কাদের।

কিছু ভুল ত্রুটি থাকলেও আওয়ামী লীগই ভারতের প্রকৃত বন্ধু বলে তিনি দাবি করেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এবং শেখ হাসিনা সরকারের মেয়াদের মধ্যেই তিস্তা চুক্তি সম্পাদনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে কথা সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়ে রোহিঙ্গা ইস্যু সমাধানে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কৌশলগত কারণে ক্ষমতায় আসার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হলেও আওয়ামী লীগ তার মূল জায়গা থেকে সরে আসেনি বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ