জাতীয়

একুশের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর বার বার আঘাত করে বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইলেও এ জাতি মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে-জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাতৃভাষার ব্যবহার বাড়াতে ও চর্চা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রতিষ্ঠা না হলে পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হতো না বলেও দাবি করেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচার মাতৃভাষা ইনস্টিটিউটের চারদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, একুশের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একুশের চেতনায় আন্তর্জাতিক এই ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে সরকার।

পাকিস্তান বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত করলেও এ জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে পাশপাশি দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য বই রচনা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে অনুসরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন তিনি।

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ