বায়ান্নোর ভাষা আন্দোলনের মধ্যদিয়েই একাত্তরের স্বাধীনতার ভিত্তি গড়ে উঠেছিল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার প্রথম জয় ছিল ভাষা আন্দোলন।
সারাদেশে যেভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় তেমনিভাবে দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে জানান তিনি।
এ সময় বাংলা চর্চার মাধ্যমে এ ভাষাকে আরো উন্নত স্থানে নিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: