জাতীয়

সুখী-সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক- উন্নত ও সুখী-সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ পুণর্মিলনী ও বাৎসরিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেইসঙ্গে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোন হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

রোহিঙ্গা সমস্যা- পার্বত্য এলাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে এ বাহিনী কাজ করে যাচ্ছে।

দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ পুণর্মিলনী ও বাৎসরিক সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১১টায় নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি।

পরে সেনাবাহিনীর সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ