দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা একটি বড় বার্তা বহন করে— তবে এটি যদি ব্যক্তির পরিচয় ও অবস্থানের উপর নির্ভর করে হয় তাহলে তা বুমেরাং হবে –এ মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে দুর্নীতির ধারণসূচক প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির ধারণা সূচকে উন্নতি করতে হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে।
আইনের চোখে সবাইকে সমানভাবে দেখতে না পারলে অবস্থার পরিবর্তন হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
দুর্নীতির ধারনা সূচকে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। ২ ধাপ এগিয়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭ তম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: