মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ঘোষণা উপলক্ষে ২২ মার্চ থেকে সেবা সপ্তাহ পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সকল সক্ষমতা অর্জন করতে পেরেছে।
তিনি বলেন, পুলিশ, র্যা ব, ফায়ারসার্ভিস, কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে সেবা দেয়ার সক্ষমতা অর্জন করেছে।
জনগণের সেবা দিতে আরও নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে—এ কথা জানিয়ে কামাল বলেন, একটি উচ্চ মধ্যম আয়ের দেশ পরিচালনায় এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে বাহিনীর উদ্যোগ অব্যাহত রয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন বিডিআর বিদ্রোহে জড়িত পলাতকদের খুঁজে বের করার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।