সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দুর্নীতিকে সরকারিভাবে প্রশ্রয় দিয়েছিলেন আর খালেদা জিয়াও সে ধরনের দুর্নীতির মামলাতেই কারাগারে গেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা কর্মসূচি থেকে জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেনন আরো বলেন, অল্প করুক আর বেশিই করুক খালেদা জিয়া দুর্নীতি করেছেন তাই আদালত তার সাজার রায় দিয়েছে।
দেশে দুর্নীতির কোনো স্থান নেই—এ কথা উল্লেখ করে মেনন বলেন, দেশে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে।
একাত্তরের পরবর্তী সময়ে দেশের ইতিহাস নিয়েও ষড়যন্ত্র হয়েছিলো— এই ইতিহাসকে সঠিকভাবে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: