বিএনপির দলীয় আইনজীবীদের কালক্ষেপণের কৌশলের কারণেই খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. মাহবুবুর রহমানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা পরিকল্পিতভাবে এমনটি করছেন। তারা যথাসময়ে রায়ের সত্যায়িত কপি, ডিভিশনের জন্য আবেদন করেনি।
তিনি আরো বলেন, দুদকের আইনজীবীদের কাছে আপিলের কপি যথাসময়ে সরবরাহ করতে পারলে বিএনপি নেত্রী বৃহস্পতিবারই ছাড়া পেতে পারতেন।
সময়ক্ষেপনের এ কৌশল নিয়ে বিএনপির আইনজীবীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সদস্য।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: