মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি রাষ্ট্রপতি চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ গুরুত্ব দেয়।
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: