গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে ভোলায় শিল্প কারখানা গড়ে তোলা হবে— জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে ভোলা সদরে ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগ সহজ করতে ভোলা-বরিশাল ব্রিজ তৈরি করা হবে।
এর আগে ধনিয়া তুলাতলি বাজারে একটি মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: