জাতীয়

গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকায় বিএনপির কালো পতাকা প্রদর্শনে বাধা দিয়েছে পুলিশ — দলটির এ অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সরকার কখনো বাধা দিচ্ছে না— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি কর্মসুচির নামে মাত্রাতিরিক্ত কিছু করে জনদুর্ভোগ বাড়িয়ে দেয়— তখনই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

জনদূর্ভোগ থেকে ওই এলাকাকে রক্ষা করতেই পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে, সকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে ‘কালো পতাকা প্রদর্শ’ কর্মসূচিতে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ