জাতীয়

যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষকদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষকদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা শেখার সুযোগ থাকতে হবে এবং নিম্ন আদালতেও বাংলা চর্চা শুরুর আশাবাদ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ইংরেজিতে রায় লিখলে সবার কাছে বোধগম্য হয় না।

এছাড়াও আওয়ামী লীগ সরকার গঠনের আসার পর বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ভাষা আন্দোলন বাঙালিকে জাতিগত সত্তা প্রকাশের পথ দেখিয়েছিল। ভাষার ওপর বারবার আঘাত এসেছে। প্রত্যেকটি অর্জনের জন্য বাঙালিকে সংগ্রাম ও আন্দোলন করতে হয়েছে।

অনুষ্ঠানে মাতৃভাষা চর্চার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ভাষা শিখতে হবে তবে বাংলাভাষাকেও মর্যাদা দিতে হবে।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানপ্রেমীদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সংকোচ হয়— দেশে এমন পরিস্থিতি যেন আবার ফিরে না আসে সে বিষয়েও সজাগ থাকার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ