কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে রোববার সকাল ১১টার থেকে সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ করছেন।
শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিভিন্ন প্লাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেছেন।
প্লাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৫৬ শতাংশ কোটার বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৪৪ শতাংশ রাখা হয়েছে। সেই ৪৪ শতাংশে আবার থাকছে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতি কোটায় আসা মেধাবীরা। এত কোটা দেয়া হয়েছে, যার বিপরীতে সবসময় শূন্যপদ থাকে। যেখানে কারও নিয়োগ দেয়া হয় না এটা একটা বৈষম্য। আমাদের আন্দোলন কোটার বিপক্ষে না। আমরা আন্দোলন করছি কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে আনার জন্য।