জাতীয়

মাদক ব্যবহার বন্ধে ১ মার্চ থেকে সচেতনতামূলক প্রচারণা চলবে

তারানা হালিম
তারানা হালিম

"জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই শ্লোগানকে সামনে রেখে মাদকের ব্যবহার বন্ধে আগামী ১ মার্চ থেকে সচেতনতামূলক প্রচারণায় নামবে তথ্য মন্ত্রণালয়।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, "জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই শ্লোগানে টেলিভিশন-রেডিওতে রাত ৮টা ৫০ মিনিটে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রচারণার সূচনা করা হবে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং তিনি এসব তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতেই এই উদ্যোগ।

এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদকের ক্ষতিকারক দিক তুলে ধরে প্রজেক্টর এবং ছোট ছোট আলোচনা ও পথসভার মাধ্যমে মানুষকে সচেতন করা হবে বলে জানান তিনি।

এছাড়া জেলা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়ে মাদকের বিরুদ্ধে সচেতনমূলক বার্তা প্রচার করা হবে। দেশের কারাগারগুলোতেও একই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ