জাতীয়

খালেদার কারাবাস প্রলম্বিত হবে কিনা সিদ্ধান্ত আদালতের: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস প্রলম্বিত হবে কিনা সেটি সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র আদালতের- জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন নির্বাচনের যোগ্যতা হারালে আওয়ামী লীগের কিছুই করার নেই।

কাদের উল্টো প্রশ্ন করেন, রাস্তা বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে কিসের শান্তিপূর্ণ আন্দোলন বিএনপির?

রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, দেশে বিচার ব্যবস্থা স্বাধীন।

অপরাধ করে পার পায় না সরকারি দলের নেতাকর্মীরাও—এ কথা উল্লেখ করে কাদের বলেন, নিয়ম অনুযায়ী চলছে বিএনপি নেত্রীর বিচারকাজ—এতে সরকার হস্তক্ষেপ করছে না।

তিনি অভিযোগ করেন, শান্তির্পূণ আন্দোলনের নামে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করছে বিএনপি।

নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার আর সে অধিকারের জন্য দলটি কেন আরেকটি রাজনৈতিক দলের করুণা চাইবে এমন প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ